1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় জামায়াতের এমপি পদপ্রার্থী সায়েদ আলীর মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপুর গ্রামে সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। শনিবার (২৪ আগস্ট) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৯ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী আফতাব আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাফিক আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সায়েদ আলী বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলী, সেক্রেটারি লুতফুর রহমান, ছাত্রশিবিরের কুলাউড়া পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার, দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহীন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট