1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পৃথিমপাশায় মাদ্রাসা ছাত্রকে পিঠিয়ে জখম: :থানায় এজাহার দাখিল 

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।

পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কুলাউড়ায় এক মাদ্রাসা ছাত্রকে পিঠিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র নিরীহ মেহেদী হাসান সানি( ১৪)কে এলোপাতাড়ি পিঠিয়ে গুরুতর আহত করেছে।ঘটনাটি গতকাল রবিবার (২৪ আগষ্ট) সকাল ১১ টার দিকে কুলাউড়া উপজেলার পৃত্রিমপাষা ইউনিয়নের কলিরকোনা লাল মিয়ার দোকানের সামনে ঘটেছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মাদ্রাসা ছাত্র সানির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এ বিষয়ে রবিবার বিকেলে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পৃথিমপাশায ইউনিয়নের কলির কোনা গ্রামের আনোয়ার মিয়া, কুসুম বেগম ও সলমান মিয়া এর বিরুদ্ধে। মামলার এজাহার সূত্রে জানা যায় জানা গতকাল( ২৪ আগস্ট) সকালে ১১টার দিকে কলিরকোনা গ্রামের ইব্রাহিম আলীর মেধাবী ছাত্র মেহেদী হাসান সানি তার পালিত ছাগল আনতে নদীর পাড়ে যায়। এ সময় পূর্ব বিরোধের জের ধরে কলির কোনা গ্রামের সন্ত্রাসী আনোয়ার, সলমান মিয়া মাদ্রাসা ছাত্র সানিকে এলো পাতাড়ি পিঠিয়ে জখম করে এছাড়াও কুসুম বেগম তাকে মারধর করে। সানির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছেলেটি প্রাণে রক্ষা পায় এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ইব্রাহিম মিয়া কুলাউড়া থানায় থানায় আনোয়ার মিয়া কুসুম বেগম ও সলমান মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক জানান অভিযোগটি আমলে নিয়ে মাদ্রাসা ছাত্রকে যারা আহত করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট