1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় বিএনপির কমিটি নিয়ে ক্ষোভের দাবানল

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে কুলাউড়ায়। বিএনপির ১৩ টি ইউনিয়নের কমিটি অনুমোদনের পর চলছে লাগাতার বিক্ষোভ প্রতিবাদ। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ অনেক ত্যাগী নেতাকর্মীদের স্থান হয়নি এসব কমিটিতে । বিগত দিনে আন্দোলন সংগ্রামে কোনো অবদান নেই তারপরও অর্থের বিনিময়ে অনেকে স্থান পেয়েছেন । শনিবার একযোগে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে শরীফপুর, হাজীপুর, পৃথিমপাশা ও ব্রাহ্মণবাজার ইউনিয়নে।এসব কর্মসূচিতে শত শত ত্যাগী নেতাকর্মী অংশ নেন।

শনিবার রাতে হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ ২০১৮ সালে কারানির্যাতিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতাকর্মীদের অভিযোগ নির্বাচিত নেতৃবৃন্দ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পদবীধারী নেতাদেরো সুযোগ করে দিয়েছেন। কিন্তু ত্যাগী নেতাদের মূল্যায়ন করেননি। পরে একটি ঝাড়ু মিছিল বাজার প্রদক্ষিণ করে।

 

এদিকে শনিবার রাতে পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবাব আলী তকী খানের নেতৃত্বে রবিরবাজারে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি যুবদল ছাত্রদলের ত্যাগী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া শনিবার সন্ধ্যার পর শরীপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক কনা মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।তারা অনতিবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

শনিবার সনশ্যার পর ব্রাহ্মণবাজার ইউনিয়নে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট