1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

বড়লেখায় জোরপূর্বক কলেজ ছাত্রীকে ধ-র্ষ-ণ : প্রেমিক কারা-গারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধিঃ  বড়লেখায় প্রেমের সম্পর্ক গড়ে জোরপূর্বক ও বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে (২৬) ধ র্ষ ণ করেছে আমির হোসেন (৩৫) নামে এক যুবক।  সে পৌরশহরের গাজিটেকা আইলাপুর এলাকার মৃত নজির আলীর ছেলে। ধ র্ষি তা কলেজছাত্রীর মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলায় উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের ধ র্ষি তা কলেজছাত্রী অভিযোগ করেন, তিনি বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। আত্মীয়তার সুবাদে বিবাদী আমির হোসেন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। অবাধ যাতায়াতের কারণে তার ওপর বিবাদীর কু-দৃষ্টি পড়ে। একপর্যায়ে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২৮ জুলাই সন্ধ্যার দিকে বিবাদী কলেজছাত্রীর বাড়িতে বেড়াতে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে থাকার সুযোগে আমির হোসেন পেছন থেকে ঝাপটে ধরে বসতঘরের পূর্ব পার্শ্বের কাঁঠালগাছের নিচে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কান্নাকাটি ও বাবা-মাকে বিষয়টি জানিয়ে দিবে বলায় সে তাকে বিবাহের আশ্বাস দেওয়ায় কলেজছাত্রী ঘটনাটি কাউকে জানায়নি। ১০ আগষ্ট কলেজে গেলে বিবাদী তাকে বিবাহ করবে বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে কোর্ট ম্যারেজ করবে বলে জোরপূ র্বক ধ র্ষ ণ করে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, কলেজছাত্রীর ধ র্ষ ণ মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আসামি আমির হোসেনকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট