1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:  কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি, ডাকাতি, ছিনতাই ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. হোসেন মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার চাতলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হোসেন ওই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হোসেনের বিরুদ্ধে কুলাউড়া থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ মোট ৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এসব মামলায় পলাতক ছিল।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, হোসেনের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট জারি ছিল, যার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট