1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে আমাদের জীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মো. রাকিব উদ্দিন, শিক্ষক মো. কাওসার আহাম্মেদ, কুলাউড়া জামে মসজিদের সানী ইমাম শায়েদ আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এবারের প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট