1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পার্টি ( কাজী জাফর) ভাটেরা ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠিত

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :জাতীয় পার্টি ( কাজী জাফর) ভাটেরা ইউনিয়ন আহ্বায়ক কমিট গঠন করা হয়েছে ।গতকাল শনিবার সন্ধ্যায় ভাটেরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হাজি রজব আলীর সভাপতিত্বে ও ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখির পরিচালনায় জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি ( কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য এডভোকেট নবাব আলী আব্বাছ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কুলাউড়া উপজেলার অন্যতম নেতা শাহজাহান চৌধুরী, আব্দুল কাদির পাকুল। বক্তব্য রাখেন হাজী রজব আলী,সাবেক মেম্বার বাবরু মিয়া , বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ, আলাল খান প্রমূখ। সভায় হাজি রজব আলীকে আহ্বায়ক,বাবরু মিয়া মেম্বার ও মো আলাল খানকে যুগ্ম আহ্বায়ক ও সেলিম আহমদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ❝ আমি বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি সেই বিনা ভোটে এমপি হতে চাই নাই, আমি চেয়েছি বিগত দিনে যেভাবে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম ঠিক সেইভাবে আমি যাতে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি। স্বৈরাচারী সরকারের জেল, জুলুম, নির্যাতন রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে ছিলাম। ঢাকার রাজপথে বারো দলীয় জোটের পক্ষে মিছিল-মিটিং এ ছিলাম। বিগত দিনে আমাকে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে৷ আপনারা সমর্থন করেছেন, আশা করি আগামীতেও আমাকে একইভাবে সমর্থন করবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার কাম্য ❞।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট