1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় দুর্গোৎসব ভণ্ডুলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে-পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। শারদীয় দুর্গোৎসব- ২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কুলাউড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ।

সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

পুলিশ সুপার বলেন, “এই সময়ে গুজবের একটি মহোৎসব চলবে। এসব গুজবে কান দেবেন না, প্রয়োজনে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো গুজব বা অপপ্রচার ছড়ালে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। গুজব রোধে সবাইকে সচেতন থাকতে হবে। ”

তিনি আরও বলেন, ”পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বিত টহল থাকবে। এবারের দুর্গোৎসবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এ উৎসবকে ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক।

মতবিনিময় সভায় মৌলভীবাজার- ২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুলাউড়া উপজেলার আহবায়ক বিধান চন্দ্র দেব, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সৌম্য মিত্র, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুর ইসলাম, সিনিয়র সংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, মুক্তাদির হোসেন ও নাজমুল বারী সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিত্র, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধান চন্দ্র দে, সদস্য সচিব গৌরঙ্গ দে, মহিলা সম্পাদিকা শিউলি বৈদ্য, প্রদীপ কান্ত দত্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুলাই যোদ্ধা নাহিদুর রহমান ও রায়হান আহমদ, জেলা এনসিপি সদস্য লিংকন তালুকদার ও আব্দুস সামাদ প্রমুখ।

সভায় উপজেলার ২১৫টি পূজামণ্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের মধ্যে প্রদীপ কান্ত দত্ত, অসিত দাস রিংকু, অমিত দেব, জগদীশ প্রসাদ কানু, প্রফুল্ল পাল, অনন্ত কুমার দাস, নিপেন্দ্র পাল ও পূর্ণেন্দু দত্তসহ অনেকে মতামত তুলে ধরেন।

আনুমানিক ৪৫০-৫০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে সভায় শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট