1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসকের নির্দেশনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।  কুলাউড়া উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান—কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়—পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি এসব প্রতিষ্ঠান ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠগ্রহণের অগ্রগতি ও সামগ্রিক শিক্ষার মান পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বেশ কয়েকটি নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে—শিক্ষকদের সময়মতো ক্লাসে উপস্থিত থাকা, প্রাথমিক শিক্ষার্থীদের বানান, রিডিং ও উচ্চারণ দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া, ইংরেজি পড়া, লেখা ও বলায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো, শালীন ও অনুকরণীয় পোশাক পরিধান করা, পাঠ্যপুস্তক আকর্ষণীয়ভাবে উপস্থাপন ও বাস্তব উদাহরণসহ পাঠদান, বিদ্যালয় ও শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা এবং পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন প্রদান।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও স্নেহপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ও বিদ্যালয়ের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট