1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় শিববাড়ি মন্দির পরিদর্শনে জেলা জামায়াতের আমির সায়েদ আলী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, আমাদের দ্বীন এবং ইসলাম আলাদা বিষয়। তবে আমরা এ দেশের নাগরিক হিসেবে ইসলাম যে অধিকার দিয়েছে তা নিশ্চিত করার জন্যই কাজ করবো।

সৃষ্টিকর্তা যদি আমাদের হাতে কর্তৃত্ব দান করেন, আমরা দেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করবো এবং সকল স্তরের মানুষকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কাদিপুর ইউনিয়নের শিববাড়ি মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের পেশাজীবী সংগঠনের সহসভাপতি কাজী জসিম উদ্দিন মামুন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, পশ্চিম কুলাউড়া শাখার সাবেক সেক্রেটারি এনামুল হক, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আহমদ আল রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট