1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকার রাজপথে ১২ দলীয় জোটের আন্দোলনে ছিলাম: সাবেক এমপি আলী আব্বাস খান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান বলেছেন, আমি বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তা গ্রহণ করিনি। আমি চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে। অতীতে আপনাদের ভোটেই আমি এমপি নির্বাচিত হয়েছিলাম, আগামীতেও একইভাবে সমর্থন চাই।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের জেল-জুলুম, নির্যাতন ও রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকার রাজপথে ১২ দলীয় জোটের পক্ষে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলাম।

সভায় হাজি রজব আলীর সভাপতিত্বে এবং পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টি নেতা শাহজাহান চৌধুরী ও আব্দুল কাদির পাকুল। বক্তব্য রাখেন হাজি রজব আলী, সাবেক মেম্বার বাবরু মিয়া, ব্যবসায়ী সেলিম আহমদ, আলাল খান প্রমুখ।

পরে হাজি রজব আলীকে আহবায়ক, বাবরু মিয়া মেম্বার ও মো. আলাল খানকে যুগ্ম আহবায়ক এবং সেলিম আহমদকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট