1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার হাজীপুর সুমন নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। কমলগঞ্জে টমটমের ধাক্কায় এক রঙ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় কামুদপুর কমিউনিটি ক্লিনিকের সম্মুখে টমটমের ধাক্কায় সুমন মিয়া (৩২) গুরুতর আহত হন।

পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সুমন মিয়া একজন রঙ মিস্ত্রি হিসাবে কামুদপুর গ্রামে কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে চলার সময় টমটম ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত একটায় নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমন মিয়া কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মন্তাজ আলী ছেলে। হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য গুলজার আহমেদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ঘটনা বিষয়ে কেউ অবগত করেনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট