1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই-আগস্ট অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি নিউজার্সি ষ্টেটের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক।। নিউজার্সি, যুক্তরাষ্ট্র |

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজার্সি স্টেট (নর্থ), ইউএস শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) এর সভাপতি এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জুবায়ের আলী।

আলোচনায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা ও গণতন্ত্রকামী সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন,

“জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের এই লড়াই প্রমাণ করে, বাংলাদেশ কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না।”

তাঁরা আরও বলেন,

“এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, এখনো ন্যায়বিচার, ভোটাধিকার ও মুক্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম চলছে। দেশ ও প্রবাসের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে।”

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট