1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের জনসম্পদে পরিণত করবে: কুলাউড়ায় আমির সায়েদ আলী

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে এ দেশের তরুণ-যুবকদের জনসম্পদে পরিণত করা হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হলো যুবসমাজ। জুলাই বিপ্লবে তরুণরা যেমন অগ্রণী ভূমিকা রেখেছে, সেভাবেই তারা বেকার থেকে পিছিয়ে থাকতে পারে না।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে জামায়াত নিরলসভাবে কাজ করে যাবে।

মঙ্গলবার বিকেলে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে এবং পরে রাঙ্গীছড়া বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মধা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুর রহমান সুন্দরের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ নাজিম প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মারুফ আহমদ, সেক্রেটারি আবু সুফিয়ান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, বায়তুলমাল সম্পাদক জাফরান আহমেদ খান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ক্বারী আব্বাস আলী, সেক্রেটারি ডা. আব্দুল খালিক, রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ছাত্রশিবির কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, কাঁঠালতলী বাজার ইউনিট সভাপতি আব্দুল গফুর মহরি, রাঙ্গীছড়া বাজার ইউনিট জামায়াতের নেতা লুবান আহমদ, সেক্রেটারি মুজাম্মিল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট